৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৮ জনের মনোনয়ন বাতিল 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৬৬
লালমনিরহাটে ৮ জনের মনোনয়ন বাতিল 

 

আবির হোসেন সজল, লালমনিরহাট :

 

সোনালী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলার ৩ টি আসনে ২৭ জন প্রার্থীর মধ‌্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল ও একজনের মনোনয়ন পত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল‌্যাহ ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রবীন্দ্রনাথ বর্মন (স্বতন্ত্র), রজব আলী (জাকের পার্টি), দেলাব্বর রহমান (বাংলাদেশ কংগ্রেস), হালিমা খাতুন (স্বতন্ত্র) ও লালমনিরহাট-৩ (সদর) আসনে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর।

লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ ১৮ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে গণতন্ত্রী পাটির প্রার্থী সুবৃত্তি রানীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লালমনিরহাটে ৮ জনের মনোনয়ন বাতিল 

সময়: ০৬:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
লালমনিরহাটে ৮ জনের মনোনয়ন বাতিল   আবির হোসেন সজল, লালমনিরহাট :   সোনালী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলার ৩ টি আসনে ২৭ জন প্রার্থীর মধ‌্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল ও একজনের মনোনয়ন পত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল‌্যাহ । মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রবীন্দ্রনাথ বর্মন (স্বতন্ত্র), রজব আলী (জাকের পার্টি), দেলাব্বর রহমান (বাংলাদেশ কংগ্রেস), হালিমা খাতুন (স্বতন্ত্র) ও লালমনিরহাট-৩ (সদর) আসনে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর। লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ ১৮ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে গণতন্ত্রী পাটির প্রার্থী সুবৃত্তি রানীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.