৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: দিনাজপুরে সারজিস আলম

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৫৭

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন,
“শাপলা প্রতীক নিয়েই এনসিপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রতীক না দিলে আমরা রাজনৈতিকভাবেই তার মোকাবেলা করব।”

তিনি আরও যোগ করেন,
“আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, চাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা। সনদটি গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন হলে আমরা স্বাক্ষর করব।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলা প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোহেব।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: দিনাজপুরে সারজিস আলম

সময়: ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
লিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক নিয়েই এনসিপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রতীক না দিলে আমরা রাজনৈতিকভাবেই তার মোকাবেলা করব।” তিনি আরও যোগ করেন, “আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, চাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা। সনদটি গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন হলে আমরা স্বাক্ষর করব।” সভায় সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলা প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোহেব। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.