শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস
- সময়: ০২:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৪৭

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৩০ নভেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কাইসার টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ রহমান, আবাইপুর ইউনিয়নের হেলাল উদ্দিন বিশ্বাস, নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর মৎসজীবি লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় জনমনে ব্যাপক সাড়া পড়েছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ধদিনের অবহেলিত এ আসনে উন্নয়নের ছোয়া লাগবে বলে উপস্থিত নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















