নোটিশ :
শৈলকুপায় নজরুল ইসলাম দুলালের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০১:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৪৭

ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে কবিরপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল। এ সময় শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ্যাড.আজাদ,উপজেলা মৎসজীবিলীগের সভাপতি ফারুক হোসেন, মোস্তাক শিকদার, মোঃ শহিদুল ইসলাম টুলু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















