৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৮২
সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের ওপর ভয়ঙ্কর আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।

বক্তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, ভয়ভীতি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানান।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

সময়: ০৪:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের ওপর ভয়ঙ্কর আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। বক্তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, ভয়ভীতি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানান। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.