৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও উদ্বেগ জানাল জামায়াত – চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৯৮
সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও উদ্বেগ জানাল জামায়াত – চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

জামায়াত নেতা অভিযোগ করে বলেন, ৭ আগস্ট বিকেলে তুহিন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ সম্প্রচার করেন। ঐদিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নির্মমভাবে হত্যা করে। “এ ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। একজন সাংবাদিকও নিরাপদ নয়—এটি জাতির জন্য অশনি সংকেত।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে, এমনকি মানুষকেও হত্যা করছে। নিজেদের মধ্যে চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও খুনোখুনি চলছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

মিয়া গোলাম পরওয়ার দ্রুততম সময়ে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও উদ্বেগ জানাল জামায়াত – চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

সময়: ০৫:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও উদ্বেগ জানাল জামায়াত – চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” জামায়াত নেতা অভিযোগ করে বলেন, ৭ আগস্ট বিকেলে তুহিন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ সম্প্রচার করেন। ঐদিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নির্মমভাবে হত্যা করে। “এ ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। একজন সাংবাদিকও নিরাপদ নয়—এটি জাতির জন্য অশনি সংকেত।” তিনি আরও বলেন, “চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে, এমনকি মানুষকেও হত্যা করছে। নিজেদের মধ্যে চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও খুনোখুনি চলছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।” মিয়া গোলাম পরওয়ার দ্রুততম সময়ে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.