সাংবাদিক শিবলী স্মরণে পীরগাছায় শোকসভা ও দোয়া মাহফিল
- সময়: ১১:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী স্মরণে রংপুরের পীরগাছায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল এস পীরগাছা প্রতিনিধি মো. আলমগীর হোসেন পাটোয়ারী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল এস রংপুর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, পীরগাছা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপু, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মো. লাবলু মিয়া, মাইটিভি প্রতিনিধি খুরশীদ আলম, কালবেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান, জনকণ্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ বাবুসহ প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা বলেন, শিবলী ছিলেন একজন নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। তার অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকসভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পীরগাছা রেলস্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















