সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জামায়াত আমীরের
- সময়: ১২:৪৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৫০
বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারের হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই অব্যবস্থার খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে।
রবিবার (২৭ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থান একেবারেই স্পষ্ট—এখানে কোনো অস্পষ্টতা নেই।”
তিনি আরও বলেন, দেশের ও জাতির স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীন রাখা ছাড়া কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের সমাজকে ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব হবে না।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে সব পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















