সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- সময়: ১১:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৭৮
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















