সাদুল্লাপুরে জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়নের স্পেশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ০৬:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৮০
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক স্পেশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বড় জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মেজবাহুল ইসলাম রাশেদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি ছিলেন ড. আবু সাঈদ মো. নুরুল ইসলাম (সাজু)। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মদ শামসুজ্জামান একরাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সরকারসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামী নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















