সাদুল্লাপুরে নাপিতের বাজারে যুবককে গুলি করা গোলাপের আদালতে আত্মসমর্পণ, মাটির নিচ থেকে পিস্তল-গুলি উদ্ধার
- সময়: ০৬:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৬৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে দোকানে বাকি দেওয়াকে কেন্দ্র করে যুবককে গুলি করা সেই গোলাপ প্রামাণিক আদালতে আত্মসমর্পণ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাটির নিচ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে সাদুল্লাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোলাপ প্রামাণিকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) তিনি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর হয়। এ সময় আদালতে কোর্ট পুলিশের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর আসামির সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালানো হয় এবং অস্ত্র উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “আমরা একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড খোসা উদ্ধার করেছি। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















