সাভারে সাদুল্লাপুর–পলাশবাড়ী বাসীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ০৯:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৯৪

ঢাকার সাভার, আশুলিয়া ও রপ্তানি অঞ্চলে অবস্থানরত সাদুল্লাপুর–পলাশবাড়ী এলাকার প্রবাসী কর্মজীবী ও বাসিন্দাদের উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ তারিখে আশুলিয়ার জামতলা এলাকার শাহজাহান মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী ও কর্মজীবী শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম (লেবু)।
তিনি কর্মজীবী মানুষের সমস্যাবলি, এলাকার উন্নয়ন ভাবনা এবং প্রবাসী ভোটারদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দেশের অর্থনীতি ও সমাজ গঠনে ঘর ছাড়া এসব শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সমাবেশে বক্তারা সাদুল্লাপুর–পলাশবাড়ী এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, তরুণ সমাজের ভূমিকা এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি আশুলিয়া–সাভার অঞ্চলে অবস্থানরত নিজেদের এলাকার মানুষের মাঝে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয়ভাবে থাকা সাদুল্লাপুর–পলাশবাড়ীর বিভিন্ন পেশার মানুষ মতবিনিময় করেন এবং স্ব স্ব এলাকার জন্য উন্নয়নমুখী নানা প্রস্তাবনা তুলে ধরেন। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















