৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৮৫

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক অস্থিতিশীলতা ও সম্ভাব্য নৈরাজ্যের আশঙ্কায় সারাদেশে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাঠানো এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে।

বিশেষ করে ওই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের আশঙ্কা প্রকাশ করেছে এসবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) জারি করা চিঠিটি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের প্রতিটি জেলা পুলিশ সুপারের কাছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের ইউনিটগুলোকে তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস: পুলিশ, সতর্ক অবস্থান, নৈরাজ্যের আশঙ্কা, বিশেষ বার্তা


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

সময়: ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিতিশীলতা ও সম্ভাব্য নৈরাজ্যের আশঙ্কায় সারাদেশে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাঠানো এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। বিশেষ করে ওই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের আশঙ্কা প্রকাশ করেছে এসবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার (২৮ জুলাই) জারি করা চিঠিটি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের প্রতিটি জেলা পুলিশ সুপারের কাছে। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের ইউনিটগুলোকে তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্যাগস: পুলিশ, সতর্ক অবস্থান, নৈরাজ্যের আশঙ্কা, বিশেষ বার্তা

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.