সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড
- সময়: ১০:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৬৮
মিশকাত সিদ্দিকী, চট্টগ্রাম
চট্টগ্রাম | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫:
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর ৫ নম্বর রোডে অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড নামের একটি তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন সাততলা ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং এর তীব্রতা বাড়তে থাকে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ইউনিট উদ্ধারকাজে সহায়তা করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুনের তীব্রতায় কারখানার দেয়াল ভেঙে পড়তে শুরু করে। আশপাশের অন্যান্য কারখানাও আগুনের ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















