৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৮১
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে ‘মব’ সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমাআতের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী।

অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাতের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি।

পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। খুনীরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ ও সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে মুফতি অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

সময়: ০৯:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণাবাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে ‘মব’ সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমাআতের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী। অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাতের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। খুনীরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ ও সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে মুফতি অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.