৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ -১ আসনে বিপুল ভোটে বিজয়ী  ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৬১
হবিগঞ্জ -১ আসনে বিপুল ভোটে বিজয়ী  ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী

তুহিনুর রহমান তালুকদার, স্টাফ রির্পোটার : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ ( নবীগঞ্জ- বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত  এম এ মুনিম চৌধুরী বাবু  থেকে ৪৪ হাজার ৩৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি।

 

এ আসনে মোট ১৭৭ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫, হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু  লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।

 

এছাড়াও ট্রাক  প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ৩১৯ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোস্তাক আহমেদ ফারকানী মিনার প্রতীক নিয়ে  পেয়েছেন ৩১৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মোঃ নুরুল হক গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট।

 

নবীগঞ্জ ও বাহুবল থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের বেসরকারি ফলাফল বাহুবল উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ও নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম  ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৩১ হাজার ৪২২টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৭৯৭ টি ভোট। এর মধ্যে  ১ হাজার ১৯৩টি ভোট বাতিল হয়েছে ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হবিগঞ্জ -১ আসনে বিপুল ভোটে বিজয়ী  ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী

সময়: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
হবিগঞ্জ -১ আসনে বিপুল ভোটে বিজয়ী  ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরীতুহিনুর রহমান তালুকদার, স্টাফ রির্পোটার :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ ( নবীগঞ্জ- বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত  এম এ মুনিম চৌধুরী বাবু  থেকে ৪৪ হাজার ৩৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি।   এ আসনে মোট ১৭৭ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫, হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু  লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।   এছাড়াও ট্রাক  প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ৩১৯ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোস্তাক আহমেদ ফারকানী মিনার প্রতীক নিয়ে  পেয়েছেন ৩১৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মোঃ নুরুল হক গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট।   নবীগঞ্জ ও বাহুবল থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের বেসরকারি ফলাফল বাহুবল উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ও নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম  ঘোষণা করা হয়।   উল্লেখ্য, হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৩১ হাজার ৪২২টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৭৯৭ টি ভোট। এর মধ্যে  ১ হাজার ১৯৩টি ভোট বাতিল হয়েছে ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.