হরিণাকুন্ডুর পথে পথে স্বতন্ত্র প্রার্থী মহুলকে সংবর্ধনা
- সময়: ০৫:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৪৮
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ও সাতব্রীজ এলাকায় নির্বাচনী সমাবেশ করেছেন ঝিনাাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এছাড়া পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ মানুষ। অনেকে তাঁকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সম্বর্ধনার জবাবে ঈগল প্রতিকের প্রার্থী মহুল বলেন, আপনাদের ভালোবাসায় আজ আমি সিক্ত হয়েছি। আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের উন্নয়ন দিয়ে ভরিয়ে দেব। তিনি বলেন, এই জেলায় রেল লাইন নেই। মেডিকেল কলেজ নেই। আমি এই দুইটি প্রতিষ্ঠান করবো।
তিনি বলেন সরকারী ভাবে মেডিকেল কলেজ না করতে পারলেও বেসরকারী ভাবে প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনী গনসংযোগকালে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিয়ূর রহমান জোয়ারদার, জেলা সেচ্ছাসেবকলীগের সভঅপতি রানা হামিদ, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















