৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে ছেলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯

কৌশিক চৌধুরী, হিলি, প্রতিনিধি:-দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের আঘাতে নুরভানু বেগম (৫০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মো. আলম সরকারের মেজ ছেলে মো. ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করেন। কিন্তু বগুড়ায় নেওয়ার পথে বিকেলে নুরভানু বেগম মারা যান।

নিহতের স্বামী মো. আলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়েছিল। আলম সরকারের ভাষ্য, “আমার ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।”

স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, দোকানে গিয়ে অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ ছিল।
এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুরভানু বেগমের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর
০১৭৭৭৪০২৫০৯


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাকিমপুরে ছেলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

সময়: ১১:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
কৌশিক চৌধুরী, হিলি, প্রতিনিধি:-দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের আঘাতে নুরভানু বেগম (৫০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মো. আলম সরকারের মেজ ছেলে মো. ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করেন। কিন্তু বগুড়ায় নেওয়ার পথে বিকেলে নুরভানু বেগম মারা যান। নিহতের স্বামী মো. আলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়েছিল। আলম সরকারের ভাষ্য, “আমার ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।” স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, দোকানে গিয়ে অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ ছিল। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুরভানু বেগমের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি হাকিমপুর, দিনাজপুর ০১৭৭৭৪০২৫০৯

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.