৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার হাজার গাড়ির শোডাউন নিয়ে শৈলকুপায় ফিরলেন নৌকার প্রার্থী আব্দুল হাই 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ৫১
হাজার হাজার গাড়ির শোডাউন নিয়ে শৈলকুপায় ফিরলেন নৌকার প্রার্থী আব্দুল হাই 

ইনছান আলী, স্টাফ রিপোর্টার,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরদিন সোমবার ঝিনাইদহের শৈলকুপায় এসেছেন নৌকার প্রার্থী চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

এদিন সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টার দিকে জেলার আরাপপুরে পৌঁছান। এরপর রওনা হন নিজ নির্বাচনী এলাকা শৈলকুপার উদ্দেশ্য।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের আগমনকে ঘিরে শৈলকুপায় স্মরণকালের সর্ববৃহত শোডাউন করতে আগে থেকেই তার সমর্থকরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এজন্য জেলা শহরের আরাপপুর থেকে গাড়াগঞ্জ পর্যন্ত হাজার হাজার মোটরসাইকেলের শোডাউন নিয়ে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক হয়ে ছাঁদ খোলা মাইক্রোবাসে তিনি হাত নাড়াতে নাড়াতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। ৫ম বারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শৈলকুপাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে এক সমাবেশের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

 

এসময় তাঁকে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শৈলকুপাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন। কারণ আমাকে নৌকা দেওয়া হলেও আমি শুধুই একজন প্রতিনিধি। নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ভোট দেওয়া হবে। তিনি বলেন, আমার আমলে শৈলকুপায় প্রচুর উন্নয়ন হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আর একবার সুযোগ দিন, আমি আপনাদের জন্য উন্নত ও সমৃদ্ধ শৈলকুপা গড়ে তুলবো।

 

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ নাসরিন লিপি, এমপি কন্যা ফারহানা উর্মি,উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন,দিগনগর চেয়ারম্যান জিল্লুর রহমান তপন,কাঁচেরকোল ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দার মামুন,দুধসর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু,ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা,নিত্যানন্দনপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাজার হাজার গাড়ির শোডাউন নিয়ে শৈলকুপায় ফিরলেন নৌকার প্রার্থী আব্দুল হাই 

সময়: ০১:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
হাজার হাজার গাড়ির শোডাউন নিয়ে শৈলকুপায় ফিরলেন নৌকার প্রার্থী আব্দুল হাই 

ইনছান আলী, স্টাফ রিপোর্টার,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরদিন সোমবার ঝিনাইদহের শৈলকুপায় এসেছেন নৌকার প্রার্থী চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এদিন সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টার দিকে জেলার আরাপপুরে পৌঁছান। এরপর রওনা হন নিজ নির্বাচনী এলাকা শৈলকুপার উদ্দেশ্য। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের আগমনকে ঘিরে শৈলকুপায় স্মরণকালের সর্ববৃহত শোডাউন করতে আগে থেকেই তার সমর্থকরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এজন্য জেলা শহরের আরাপপুর থেকে গাড়াগঞ্জ পর্যন্ত হাজার হাজার মোটরসাইকেলের শোডাউন নিয়ে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক হয়ে ছাঁদ খোলা মাইক্রোবাসে তিনি হাত নাড়াতে নাড়াতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। ৫ম বারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শৈলকুপাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে এক সমাবেশের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।   এসময় তাঁকে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শৈলকুপাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন। কারণ আমাকে নৌকা দেওয়া হলেও আমি শুধুই একজন প্রতিনিধি। নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ভোট দেওয়া হবে। তিনি বলেন, আমার আমলে শৈলকুপায় প্রচুর উন্নয়ন হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আর একবার সুযোগ দিন, আমি আপনাদের জন্য উন্নত ও সমৃদ্ধ শৈলকুপা গড়ে তুলবো।   এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ নাসরিন লিপি, এমপি কন্যা ফারহানা উর্মি,উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন,দিগনগর চেয়ারম্যান জিল্লুর রহমান তপন,কাঁচেরকোল ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দার মামুন,দুধসর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু,ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা,নিত্যানন্দনপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.