৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৬৯
হিলিতে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডাল এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, সফল কৃষক কামরুজ্জামান শুভ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সহ কৃষক কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম তার স্বাগত বক্তব্যে বলেন,আমাদের উপজেলায় অন্য ফসলের আবাদ এর পাশাপাশি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই কর্মসূচির আওতায় কাজ করছে উপজেলা কৃষি অফিস। আমরা এবার হাকিমপুর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি। পরবর্তীতে মুগডাল এর বীজ ও সার আসলে সেগুলো কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।

আলোচনা সভায় বক্তরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করার পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে চায়। এ ধরনের কর্মসূচি প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা কৃষি খাতে উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের আউশ ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে। এছাড়া তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিকসংখ্যক কৃষক উপকৃত হতে পারবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হিলিতে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সময়: ০২:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
হিলিতে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণকৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডাল এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, সফল কৃষক কামরুজ্জামান শুভ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সহ কৃষক কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম তার স্বাগত বক্তব্যে বলেন,আমাদের উপজেলায় অন্য ফসলের আবাদ এর পাশাপাশি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই কর্মসূচির আওতায় কাজ করছে উপজেলা কৃষি অফিস। আমরা এবার হাকিমপুর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি। পরবর্তীতে মুগডাল এর বীজ ও সার আসলে সেগুলো কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি। আলোচনা সভায় বক্তরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করার পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে চায়। এ ধরনের কর্মসূচি প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা কৃষি খাতে উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের আউশ ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে। এছাড়া তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিকসংখ্যক কৃষক উপকৃত হতে পারবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.