৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯৯৬ ও ২০২৪ সালের ক্যালেন্ডারে হুবহু মিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ৮৩
১৯৯৬ ও ২০২৪ সালের ক্যালেন্ডারে হুবহু মিল

জনসংযোগ ডেক্স

১৯৯৬ ও ২০২৪ এ দুটি সালের প্রথম দিন শুরু হয়েছে সোমবার দিয়ে। আর দুটি বছর লিপ ইয়ার বা অধিবর্ষ। এ কারণে ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে। ইন্টারনেটের কল্যাণে বিষয়টি অনেকেই জানতে পেরেছেন। তাই তিন দশকের পুরোনো ক্যালেন্ডারের সংগ্রহের চেষ্টা করছেন অনেকে।

 

বিগত বছরের শেষের দিকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০২৪ সালেও ১৯৯৬ সালের ক্যালেন্ডার কীভাবে মিলে যাবে। এ নিয়ে বানানো টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে ১৫ লাখের বেশি বার।

বিষয়টি নিয়ে আলোচনা চলছে এক্সেও। যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নব্বইয়ের দশকের শিশুশিল্পী জনাথন টেইলর থমাসের প্রচ্ছদ ব্যবহার করে একটি ক্যালেন্ডারের ছবি এই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ-সংক্রান্ত পোস্টে মজার ছলে মানুষকে আগের ক্যালেন্ডার পুনরায় ব্যবহার শুরু করার কথা বলা হয়েছে।

১৯৯৬ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারও ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও দিন-তারিখ ভিন্ন হলেও ১৯৯৬ সালের মত এ বছর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস।

এরই মধ্যে পুরোনো জিনিসপত্র বিক্রির সাইট ই-বে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার বিক্রি করেছে। ১৪৯ ডলার ৯৯ সেন্টেও কিছু কিছু ক্যালেন্ডার বিক্রি হচ্ছে। এসব ক্যালেন্ডারে নব্বইয়ের দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইলসহ তৎকালীন জীবনযাত্রার নানা ছবি রয়েছে, যা দেখে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন।

এছাড়াও বার্বি থেকে শুরু করে কানাডিয়ান-আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে দিয়ে এসব ক্যালেন্ডারের প্রচ্ছদ করা হয়েছে। ৫০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত উঠেছে ক্যালেন্ডারের দাম।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

১৯৯৬ ও ২০২৪ সালের ক্যালেন্ডারে হুবহু মিল

সময়: ১২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
১৯৯৬ ও ২০২৪ সালের ক্যালেন্ডারে হুবহু মিলজনসংযোগ ডেক্স ১৯৯৬ ও ২০২৪ এ দুটি সালের প্রথম দিন শুরু হয়েছে সোমবার দিয়ে। আর দুটি বছর লিপ ইয়ার বা অধিবর্ষ। এ কারণে ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে। ইন্টারনেটের কল্যাণে বিষয়টি অনেকেই জানতে পেরেছেন। তাই তিন দশকের পুরোনো ক্যালেন্ডারের সংগ্রহের চেষ্টা করছেন অনেকে।   বিগত বছরের শেষের দিকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০২৪ সালেও ১৯৯৬ সালের ক্যালেন্ডার কীভাবে মিলে যাবে। এ নিয়ে বানানো টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে ১৫ লাখের বেশি বার। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এক্সেও। যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নব্বইয়ের দশকের শিশুশিল্পী জনাথন টেইলর থমাসের প্রচ্ছদ ব্যবহার করে একটি ক্যালেন্ডারের ছবি এই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ-সংক্রান্ত পোস্টে মজার ছলে মানুষকে আগের ক্যালেন্ডার পুনরায় ব্যবহার শুরু করার কথা বলা হয়েছে। ১৯৯৬ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারও ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও দিন-তারিখ ভিন্ন হলেও ১৯৯৬ সালের মত এ বছর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। এরই মধ্যে পুরোনো জিনিসপত্র বিক্রির সাইট ই-বে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার বিক্রি করেছে। ১৪৯ ডলার ৯৯ সেন্টেও কিছু কিছু ক্যালেন্ডার বিক্রি হচ্ছে। এসব ক্যালেন্ডারে নব্বইয়ের দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইলসহ তৎকালীন জীবনযাত্রার নানা ছবি রয়েছে, যা দেখে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন। এছাড়াও বার্বি থেকে শুরু করে কানাডিয়ান-আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে দিয়ে এসব ক্যালেন্ডারের প্রচ্ছদ করা হয়েছে। ৫০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত উঠেছে ক্যালেন্ডারের দাম।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.