৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৪৯
২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত!

আকাশ দাশ সৈকত
২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য সময় চুড়ান্ত করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইউরোপীয় লিগ ব্যস্ততার কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট জুন-জুলাইয়ের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

২০২৯ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেইটা আগেই নিশ্চিত ছিলো। তবে কোন সময় এবং কোন দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে সেই নিয়ে ফিফা এতোদিন কিছু না জানালেও এইবার অবশ্য সময় জানিয়ে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রককারী সংস্থাটি। আগামী ২০২৯ সালে গ্রীষ্মে এই বৈশ্বিক টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানায় তারা। তবে ফিফার এমন সিদ্ধান্তের কারণে আয়োজক দেশ হিসেবে সরে যেতে পারে কাতারের নাম। গ্রীষ্মকালীন সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করলে কাতার সেইটি শীতে সরিয়ে নিতো ফলে ইউরোপীয় লিগগুলো ব্যাপক সংঘাতে পড়তো। আর এই কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।

এইদিকে আয়োজক দেশ নিয়ে ফিফা এখনো কিছু না জানালেও জানা গেছে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত!

সময়: ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত!আকাশ দাশ সৈকত ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য সময় চুড়ান্ত করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইউরোপীয় লিগ ব্যস্ততার কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট জুন-জুলাইয়ের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০২৯ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেইটা আগেই নিশ্চিত ছিলো। তবে কোন সময় এবং কোন দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে সেই নিয়ে ফিফা এতোদিন কিছু না জানালেও এইবার অবশ্য সময় জানিয়ে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রককারী সংস্থাটি। আগামী ২০২৯ সালে গ্রীষ্মে এই বৈশ্বিক টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানায় তারা। তবে ফিফার এমন সিদ্ধান্তের কারণে আয়োজক দেশ হিসেবে সরে যেতে পারে কাতারের নাম। গ্রীষ্মকালীন সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করলে কাতার সেইটি শীতে সরিয়ে নিতো ফলে ইউরোপীয় লিগগুলো ব্যাপক সংঘাতে পড়তো। আর এই কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে। এইদিকে আয়োজক দেশ নিয়ে ফিফা এখনো কিছু না জানালেও জানা গেছে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.