৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪হাজার এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি — পুলিশের জনবল বাড়ছে নতুন উদ্যমে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১০৫

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার উপসহকারী পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার নতুন সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ। এতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে ৪ হাজার এএসআই পদ (গ্রেড-১৪) রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হলো, যা বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।”

এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদগুলো সংগঠন কাঠামোর হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং পদ সংরক্ষণ ও স্থায়ীকরণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

১৯৪৩ সালের “পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল” অনুযায়ী এসব পদ পূরণ করা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই উদ্যোগের ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৪হাজার এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি — পুলিশের জনবল বাড়ছে নতুন উদ্যমে

সময়: ০৯:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার উপসহকারী পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার নতুন সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ। এতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে ৪ হাজার এএসআই পদ (গ্রেড-১৪) রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হলো, যা বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।” এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদগুলো সংগঠন কাঠামোর হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং পদ সংরক্ষণ ও স্থায়ীকরণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। ১৯৪৩ সালের “পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল” অনুযায়ী এসব পদ পূরণ করা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.