৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ বছরের বৃদ্ধা নারীকে ধ*র্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৫৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলীনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ওই গ্রামের হলুদের জমিতে এই নির্মম ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৪০) নামের এক যুবক ৭০ বছরের বৃদ্ধা সাহিদা বেগমের হাত-পা বেঁধে ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে আলীনগর বাজার সংলগ্ন এলাকায় আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন,

“একজন ৭০ বছরের নারীও আজ নিরাপদ নয়! এই ঘৃণ্য অপরাধের বিচার না হলে সমাজে ধর্ষণের মতো অপরাধ আরও বৃদ্ধি পাবে। আমরা আইয়ুব আলীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি।”

বক্তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা সাহস পাচ্ছে। আইয়ুব আলী এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।

এসময় মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নারী অধিকার কর্মীরা অংশ নেন।
তারা বলেন, ধর্ষককে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে—যাতে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৭০ বছরের বৃদ্ধা নারীকে ধ*র্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সময়: ০৮:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলীনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ওই গ্রামের হলুদের জমিতে এই নির্মম ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৪০) নামের এক যুবক ৭০ বছরের বৃদ্ধা সাহিদা বেগমের হাত-পা বেঁধে ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে আলীনগর বাজার সংলগ্ন এলাকায় আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “একজন ৭০ বছরের নারীও আজ নিরাপদ নয়! এই ঘৃণ্য অপরাধের বিচার না হলে সমাজে ধর্ষণের মতো অপরাধ আরও বৃদ্ধি পাবে। আমরা আইয়ুব আলীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি।” বক্তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা সাহস পাচ্ছে। আইয়ুব আলী এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। এসময় মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নারী অধিকার কর্মীরা অংশ নেন। তারা বলেন, ধর্ষককে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে—যাতে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.