৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ

মোঃ রিয়াদ প্রধান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বেলা ১১টার পর শুনানি শুরু হয়ে রায় ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

প্রসঙ্গত, সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিলেন। তবে একই দিন চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম। সেই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বিভিন্ন বামপন্থি ছাত্রসংগঠনসহ প্রায় ১০টি পূর্ণ ও আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ

সময়: ০১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগমোঃ রিয়াদ প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বেলা ১১টার পর শুনানি শুরু হয়ে রায় ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। প্রসঙ্গত, সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিলেন। তবে একই দিন চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম। সেই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বিভিন্ন বামপন্থি ছাত্রসংগঠনসহ প্রায় ১০টি পূর্ণ ও আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.