৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গতকাল হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে মামলা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৭৩
গতকাল হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে মামলা

জনসংযোগ ডেস্ক

গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে আজ গাজীপুর জেলার বাসন থানার একটি হত্যা মামলা দায়ের করেন৷

এদিকে গতকাল গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় রোববার (৪ মে) রাতে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ৪ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গতকাল হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে মামলা

সময়: ০৯:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
গতকাল হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে মামলাজনসংযোগ ডেস্ক গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে আজ গাজীপুর জেলার বাসন থানার একটি হত্যা মামলা দায়ের করেন৷ এদিকে গতকাল গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় রোববার (৪ মে) রাতে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ৪ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু। জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.