৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ৯১

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে শিরোপা জিতেছে রংপুর বিভাগ।

 

বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছেলেদের বিভাগের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহকে হারায় রংপুরের যুবারা।

 

প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাতে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ বিভাগ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০তে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেন রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরান।

 

এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট ভাগ্যে ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। এই টুর্নামেন্টের প্রথম আসর ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

 

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর

সময়: ১১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেলেদের বিভাগে শিরোপা জিতেছে রংপুর বিভাগ।   বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ছেলেদের বিভাগের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহকে হারায় রংপুরের যুবারা।   প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাতে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ বিভাগ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০তে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেন রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরান।   এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট ভাগ্যে ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। এই টুর্নামেন্টের প্রথম আসর ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।   ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.