আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বোল্ট!
- সময়: ০৮:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ৬৯
আকাশ দাশ সৈকত
দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের তারকা পেসার টেন্ট বোল্ট।
আগেই জানিয়েছিলেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের শেষ বিশ্বকাপ । তবে চলতি বিশ্বকাপ যে আন্তর্জাতিক ক্যারিয়ারের সাথেও জড়িত সেটাই বা জানতো কয়জন কিংবা বোল্ট ও বলেনি সেই কথা। বল হাতে কিউইদের হয়ে নিয়মিত সুইং আর গতিতে বিপক্ষে ব্যাটাদের জন্য হুমকি হওয়া টেন্ট বোল্ট অবশেষে বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে । ব্যর্থতার কারণে বিশ্বকাপের সুপার এইটে খেলার হচ্ছে না নিউজিল্যান্ডের । তাই তো গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলেছেন এই তারকা পেসার।
বিদায় জানিয়ে বোল্ট বলেছেন, ‘‘কয়েক দিন ধরে একটু চিন্তিত ছিলাম। শেষ দু’দিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পর আর নতুন করে কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। এটুকু বলব, শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।’’
৭৮টি টেস্ট খেলে ৩১৭টি উইকেট পেয়েছেন বোল্ট। টিম সাউদির সঙ্গে তাঁর নতুন বলের জুটি টেস্ট ক্রিকেটে সব প্রতিপক্ষকেই উদ্বিগ্ন রাখত। ১১৪টি এক দিনের ম্যাচে ২১১টি উইকেট রয়েছে তাঁর। ৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পেয়েছেন ৮৩টি উইকেট। সোমবার শেষ ম্যাচে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন বোল্ট। শেষ আইপিএলেও ভাল ফর্মে ছিলেন কিউয়ি জোরে বোলার।
উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও সব ধরণের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলবেন বোল্ট। এছাড়া সব টুর্নামেন্ট নিয়মিত হতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। এইবার কিউইদের কালো জার্সিটাই তুলে রাখলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















