আমিরাতের সাথে বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব বাংলাদেশের
- সময়: ০৩:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১২০
আকাশ দাশ সৈকত
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠ নামবে বাংলাদেশ । তবে তার আগেই দলটির সাথে আরো একটি বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই বাংলাদেশ দলের অবস্থান বর্তমানে সেই সংযুক্ত আরব আমিরাতে। যেখানে প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাশের নেতৃত্বাধীন বাংলাদেশ । আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল যেখানে জিততে সিরিজ নিশ্চিত বাংলাদেশের আবার হারলেও ১-১ ব্যবধানে ড্র হবে সিরিজটি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই আরব আমিরাতকে নতুন প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ । দুই ম্যাচের ওই সিরিজে টাইগাররা খেলতে চায় আরো একটি ম্যাচ। যেটি খেলার সম্ভাব্য তারিখ হতে পারে ২১শে মে।
অন্যদিকে এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। যদিও কিছু বিষয়ের ওপর ঝুলে রয়েছে সিরিজটির ভবিষ্যৎ। নতুন সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৭, ২৮ সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।
এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















