৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইটভাটা বন্ধের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ১২৭

যশোর জেলা প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে যশোরের অভয়নগরে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ ৪ মার্চ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১০টি ইটভাটার মালিক ও শ্রমিকরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। তারা অবৈধ ইটভাটা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সময়সীমা বৃদ্ধি ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ইটভাটা বন্ধ হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং নির্মাণ খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। আমরা এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাই।”

উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ মার্চের মধ্যে দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন উপজেলায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইটভাটা বন্ধের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সময়: ০৫:০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
যশোর জেলা প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে যশোরের অভয়নগরে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। আজ ৪ মার্চ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১০টি ইটভাটার মালিক ও শ্রমিকরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। তারা অবৈধ ইটভাটা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সময়সীমা বৃদ্ধি ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা বলেন, “ইটভাটা বন্ধ হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং নির্মাণ খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। আমরা এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাই।” উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ মার্চের মধ্যে দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন উপজেলায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।  

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.