ইপিএলের টান্সফার রেকর্ড গড়ে লিভারপুলে ইসাক
- সময়: ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবচেয়ে দামি ফুটবলারের রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। ছয় বছরের চুক্তিতে প্রায় ১৭০০ কোটি বাংলাদেশি মুদ্রায় নিউক্যাসল থেকে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছেন লিভারপুল।
এইতো মাস কয়েক আগেই ইপিএলের সবচেয়ে দামি ফুটবলারের রেকর্ড গড়েছিলেন জার্মান তরুণ ফ্লোরিয়ান ভির্টজ। ১২ কোটি ৫ লাখ ইউরোতে লেভারকুসেনের কাছ থেকে লিভারপুল তাকে কিনেছিল। তবে তার সেই রেকর্ড বেশিদিন স্থায়ী হয়নি । এইবার দলবদলের বাজারে ভির্টজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। নিউক্যাসল আর লিভারপুলের মধ্যেকার দুইদলের অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ খবর এসেছে ইসাককে কেনার ব্যাপারে নিউক্যাসলের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে লিভারপুল।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট জানিয়েছে, এ জন্য লিভারপুলের খরচ হবে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (১৪ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা), যা ইংল্যান্ডের কোনো ক্লাবের জন্য রেকর্ড।
বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ সোমবার স্বাস্থ্য পরীক্ষার পর ৬ বছরের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন ইসাক।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















