ইসলামী ছাত্র আন্দোলন এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
- সময়: ০২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৮১
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বার্ষিক প্রকাশনা-২০২৪ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আজ ১৯ নভেম্বর ২০২৩ রবিবার সন্ধ্যায় “প্রকাশনা প্রহর” অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
প্রকাশনা প্রহরে ইসলামের প্রথম কিবলা মসজিদে আকসা, কুব্বাতুস সাখরা ও ফিলিস্তিনের মানচিত্রের ছবি সংবলিত এক পাতার ক্যালেন্ডার, মুসলিম উম্মাহের চার খেলাফতের রাজধানী (যথাক্রমে মদিনা, দামেশক, বাগদাদ ও ইস্তাম্বুল) এর সংক্ষিপ্ত ইতিহাস সমৃদ্ধ চার পাতার ক্যালেন্ডার, ডায়েরি, নোটবুক, টেবিল ক্যালেন্ডার, পেপার ওয়েট, কলমসহ বার্ষিক প্রকাশনাসমূহের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর সহ-সভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারী জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান,আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ ইবরাহিম খলিল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমাদ, কার্যনির্বাহী সদস্য খাইরুল হাসান মারজান প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















