৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৮
উলিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শাহজাহান খন্দকার

কুড়িগ্রাম প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে তিনি উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে চলমান পূজার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা এবং সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ পূজা মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “আমরা প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “প্রশাসনের সহযোগিতা থাকায় সকল ভক্তরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “উলিপুরে বর্তমানে পূজাকে ঘিরে পরিস্থিতি ভালো রয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে।”

পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সময়: ০৫:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ব্যবস্থা জোরদারশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে তিনি উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে চলমান পূজার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা এবং সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ পূজা মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “আমরা প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।” বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “প্রশাসনের সহযোগিতা থাকায় সকল ভক্তরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।” জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “উলিপুরে বর্তমানে পূজাকে ঘিরে পরিস্থিতি ভালো রয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে।” পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.