৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৫

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বপন কুমার সাহা, সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন নয়ন কুমার রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উলিপুর উপজেলা শাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পরস্পরের আনন্দ-দুঃখ ভাগাভাগি করে নেয়। পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তারা আরও সতর্ক করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি, ভয়ভীতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাম্য, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির সেতুবন্ধনে দুর্গোৎসবকে উজ্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বপন কুমার সাহা, সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন নয়ন কুমার রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উলিপুর উপজেলা শাখা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পরস্পরের আনন্দ-দুঃখ ভাগাভাগি করে নেয়। পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তারা আরও সতর্ক করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি, ভয়ভীতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাম্য, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির সেতুবন্ধনে দুর্গোৎসবকে উজ্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.