গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন ও সহযোগিতা
- সময়: ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১৭৫

গাইবান্ধা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাইবান্ধা সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শন করেছেন গাইবান্ধা সদর থানা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক হুসাইন মাহমুদ নাজমুল সহ বিভিন্ন নেতাকর্মীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পূজামন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভে”ছা বিনিময় করেন।
এ সময় অতিথিরা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পূজামন্ডপ গুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অব¯’ায় রয়েছে বলেও জানানো হয়।
পূজা পরিদর্শনকালে বক্তারা হুসাইন মাহমুদ নাজমুল বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। বিএনপি সব সময়ই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে। দুর্গাপূজার এই মহোৎসবে হিন্দু সম্প্রদায়ের আনন্দে শরিক হয়ে তারা আরও একবার প্রমাণ করলেন বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে।এ সময় তাঁরা ¯’ানীয় পূজামন্ডপের আয়োজক কমিটির সদস্যদের সাথে শুভে”ছা বিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনের সময় ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপ¯ি’ত ছিলেন।
আতিকুর রহমান
গাইবান্ধা
২.১০.২০২৫
০১৭৬২৮৭৬৫০০
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















