৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে চট্টগ্রামে জামায়াতের শোকরানা মাহফিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৪৮
এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে চট্টগ্রামে জামায়াতের শোকরানা মাহফিল

মিশকাত সিদ্দিকী, চট্টগ্রাম 

এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা শোকরানা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। রবিবার (১ জুন) দুপুর ১টায় নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই ইসলামবিরোধী শক্তি তা সহ্য করতে পারেনি এবং নিবন্ধন বাতিল করেছিল। আজ সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জামায়াত আল্লাহর শুকরিয়া আদায় করছে। উল্লাস নয়, আল্লাহর নিকট ধরনা দেয়াই জামায়াতের নীতি।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে চট্টগ্রামে জামায়াতের শোকরানা মাহফিল

সময়: ০৩:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে চট্টগ্রামে জামায়াতের শোকরানা মাহফিলমিশকাত সিদ্দিকী, চট্টগ্রাম  এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা শোকরানা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। রবিবার (১ জুন) দুপুর ১টায় নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই ইসলামবিরোধী শক্তি তা সহ্য করতে পারেনি এবং নিবন্ধন বাতিল করেছিল। আজ সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জামায়াত আল্লাহর শুকরিয়া আদায় করছে। উল্লাস নয়, আল্লাহর নিকট ধরনা দেয়াই জামায়াতের নীতি।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.