৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেবে রোববার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৫৫
এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেবে রোববার

রাজনৈতিক সংযোগ

রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিতে যাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিক থাকলে রোববার দলের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হতে পারে। নিবন্ধন পেতে দলের পক্ষ থেকে ইসি নির্ধারিত বেশকিছু শর্ত ইতোমধ্যে পূরণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রসহ অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ জেলা ও ন্যূনতম ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হয়। এছাড়া দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়।

এনসিপি ইতোমধ্যে দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠনে সক্ষম হয়েছে। তবে দলের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চ‚ড়ান্ত হয়েছে। অনুমোদনের জন্য এটি শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থাপন করা হবে।

এনসিপির প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রে দলের শীর্ষ নেতা হিসাবে কাউকে তিন মেয়াদের বেশি না রাখা, তিন বছর পরপর কাউন্সিল আয়োজনসহ বেশকিছু বিষয় রাখা হয়েছে।

এ ছাড়া ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এই তিন ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়তে চায় দলটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমার নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ২২ জুন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেবে রোববার

সময়: ১০:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেবে রোববাররাজনৈতিক সংযোগ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিতে যাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিক থাকলে রোববার দলের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হতে পারে। নিবন্ধন পেতে দলের পক্ষ থেকে ইসি নির্ধারিত বেশকিছু শর্ত ইতোমধ্যে পূরণ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রসহ অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ জেলা ও ন্যূনতম ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হয়। এছাড়া দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়। এনসিপি ইতোমধ্যে দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠনে সক্ষম হয়েছে। তবে দলের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আমরা রোববারের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন জমা দেব। ইতোমধ্যে খসড়া গঠনতন্ত্র চ‚ড়ান্ত হয়েছে। অনুমোদনের জন্য এটি শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এনসিপির প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রে দলের শীর্ষ নেতা হিসাবে কাউকে তিন মেয়াদের বেশি না রাখা, তিন বছর পরপর কাউন্সিল আয়োজনসহ বেশকিছু বিষয় রাখা হয়েছে। এ ছাড়া ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এই তিন ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়তে চায় দলটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমার নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ২২ জুন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.