৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৬২

আকাশ দাশ সৈকত

চায়নিজ তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।

আজ সিঙ্গাপুরে এই ইভেন্টের সেমি-ফাইনালে চাইনিজ তাইপের চেন পিন-আনের সাথে লড়াইটা দারুণ জমিয়েছেন আলিফ। প্রথম সেট জিতে নেন ২৬-২৫ পয়েন্ট ব্যবধানে। তবে প্রথম সেট হেরে পরের দুই সেটে ২৮-২৭ এবং ২৮-২৭ ব্যবধানে জিতে যায় চেন পিন। সেইখান থেকে চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন আলিফ। এরপর পঞ্চম ও শেষ সেটে প্রতিপক্ষকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত ১৯ বছর বয়সী তরুণ এই আর্চার।

শুক্রবার সোনার লড়াইয়ে জাপানের গাকুতো মিয়াটার মুখোমুখি হবেন আলিফ। সেখানে হারলেও পদক নিশ্চিত তাঁর। এর আগে চায়নিজ তাইপের আরেক আর্চার লি কাই-ইয়েনের সঙ্গে ৭-৩ ব্যবধানে জেতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন আলিফ।

উল্লেখ্য ‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনার জন্য লড়বেন। এর আগে ২০১৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩–এ সোনা জিতেছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
আকাশ দাশ সৈকত চায়নিজ তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। আজ সিঙ্গাপুরে এই ইভেন্টের সেমি-ফাইনালে চাইনিজ তাইপের চেন পিন-আনের সাথে লড়াইটা দারুণ জমিয়েছেন আলিফ। প্রথম সেট জিতে নেন ২৬-২৫ পয়েন্ট ব্যবধানে। তবে প্রথম সেট হেরে পরের দুই সেটে ২৮-২৭ এবং ২৮-২৭ ব্যবধানে জিতে যায় চেন পিন। সেইখান থেকে চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন আলিফ। এরপর পঞ্চম ও শেষ সেটে প্রতিপক্ষকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত ১৯ বছর বয়সী তরুণ এই আর্চার। শুক্রবার সোনার লড়াইয়ে জাপানের গাকুতো মিয়াটার মুখোমুখি হবেন আলিফ। সেখানে হারলেও পদক নিশ্চিত তাঁর। এর আগে চায়নিজ তাইপের আরেক আর্চার লি কাই-ইয়েনের সঙ্গে ৭-৩ ব্যবধানে জেতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন আলিফ। উল্লেখ্য ‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনার জন্য লড়বেন। এর আগে ২০১৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩–এ সোনা জিতেছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.