৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কই গেলো সব কই?

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ১২২

মো তৌহিদুল ইসলাম তুষার

কোথায় গেলো, লাঙ্গল-জোয়াল
কোথায় গেলো মই,
কোথায় গেলো হালের বলদ
কই গেলো, সব কই?

বাঁজেনা আর বাঁশের বাঁশি
রাখালের মুখে মলিন হাসি,
বিকেল হলে আর আসেনা!

খেলার সাথী ওই,
কই গেলো, সব কই?
ঢেঁকিতে কেউ ধান ভানে না
আগুনে, ফুটায় না খই
নবান্নের পিঠে পায়েসের
শীতের প্রভাত ওই,
কই গেলো, সব কই?
গ্রীষ্মকালের আম কাঁঠালের
ঘ্রাণে বিভোর ক্ষন
কোন কিছুই নেইকো আর
আগেরই মতন!

বর্ষাকালের বানের জলে
মাছ আসেনা ভেসে,
আগের মতো নেইকো সুদিন
সোনার বাংলাদেশে।

কৃত্রিমতায় অবর্তে দেশ
হারিয়েছে তার রূপ,
ঐতিহ্য হারিয়ে মোরা বাঙালি
রয়েছি বেমালুম নিঃশ্চুপ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কই গেলো সব কই?

সময়: ০৬:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
মো তৌহিদুল ইসলাম তুষার কোথায় গেলো, লাঙ্গল-জোয়াল কোথায় গেলো মই, কোথায় গেলো হালের বলদ কই গেলো, সব কই? বাঁজেনা আর বাঁশের বাঁশি রাখালের মুখে মলিন হাসি, বিকেল হলে আর আসেনা! খেলার সাথী ওই, কই গেলো, সব কই? ঢেঁকিতে কেউ ধান ভানে না আগুনে, ফুটায় না খই নবান্নের পিঠে পায়েসের শীতের প্রভাত ওই, কই গেলো, সব কই? গ্রীষ্মকালের আম কাঁঠালের ঘ্রাণে বিভোর ক্ষন কোন কিছুই নেইকো আর আগেরই মতন! বর্ষাকালের বানের জলে মাছ আসেনা ভেসে, আগের মতো নেইকো সুদিন সোনার বাংলাদেশে। কৃত্রিমতায় অবর্তে দেশ হারিয়েছে তার রূপ, ঐতিহ্য হারিয়ে মোরা বাঙালি রয়েছি বেমালুম নিঃশ্চুপ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.