কাউনিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
- সময়: ০১:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৭১
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাউনিয়ায় বরুয়ারহাট যুব সমাজের আয়োজিত মরহুম আব্দুল সাত্তার ও মরহুম শাহ্ আব্দুল রউফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে উপজেলার বরুয়ারহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনীর খেলায় বরুয়ারহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান -আব্দুল রাজ্জাক। খেলার শুভ উদ্বোধন করেন কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান – আলহাজ্ব আবদুল মজিদ। বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা ছাত্রলীগের যুগ্ম আয়বাহক আব্দুল রাজ্জাক। সাবেক সভাপতি সুশান্ত সরকার। কূর্শা ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের। কূর্শা ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আমীন বুলেট। সর্ভিক সহযোগিতা ছিলেন তিস্তা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক শাহ্ মোবাশ্বারু ইসলাম রাজু। খেলার পীরগাছা একাদশকে ৩-০ গোলো পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে বরুয়ারহাট একাদশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















