কাউনিয়ায় ভূতছাড়া একতা সংঘের প্রীতি নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
- সময়: ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৮৮
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কাউনিয়ায় বিজয় দিবস উপলক্ষে ভূতছাড়া একতা সংঘের আয়োজনে প্রীতি নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ভূতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি নাইট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সদস্য মনজুদার রহমান মিলন,উদ্বোধন করেন ৪ নং শহীদবাগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রোস্তম আলী, বিশেষ অতিথি ছিলেন ভূতছাড়া একতা সংঘের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জামিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ইউসুফ আলী, প্রধান শিক্ষক নাজমুল আলম,সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট নুরে আলম, সমাজসেবক হুমায়ুন কবির সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।
পরে বিজয়ী ও বিজেতা দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















