কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
- সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৪১

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃআব্দুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ মেম্বার কে ফুলেল শুভেচ্ছা জানান শহীদবাগ ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (০৭ জানুয়ারি ) রাতে শহীদবাগ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুনবী ইসলাম লিটন, যুগ্ন আহবায়ক এরশাদুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ইখতিয়ার উদ্দিন, মাহবুব আলম, শহীদবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিলন মিয়া,জিয়া মঞ্চ শহীদবাদ ইউনিয়ন শাখার সদস্য সচিব সোহেল রানা, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক দুলাল মিয়া সহ, বিভিন্ন ওয়ার্ডের যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদবাগ ইউনিয়ন সন্মেলন মঙ্গলবার দুপুরে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ আব্দুর রশীদ মন্ডল কে সভাপতি, মোঃ আমজাদ হোসেন কে সাধারণ সম্পাদক ও মোঃ রাজু আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শহীদবাগ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















