৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোর্দ্দকোমরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৭১

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে খোর্দ্দকোমরপুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কিশামত দুর্গাপুর একাদশ ১-০ গোলে তালুক হরিদাস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবুর প্রতিনিধি এবং সাদুল্লাপুর উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মো. ইউসুফ আল কারযাভী, জামায়াতের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল আজিজ, ছাত্রশিবির সাদুল্লাপুর দক্ষিণ শাখার সভাপতি মো. মাসুম আকন্দ এবং যুব বিভাগের সভাপতি এস.এম. সামিউল্লাহ সলিলসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতেই ছাত্রশিবির এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ইতিবাচক ও গঠনমূলক সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় ছাত্রশিবির।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

খোর্দ্দকোমরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সময়: ১০:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে খোর্দ্দকোমরপুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কিশামত দুর্গাপুর একাদশ ১-০ গোলে তালুক হরিদাস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবুর প্রতিনিধি এবং সাদুল্লাপুর উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মো. ইউসুফ আল কারযাভী, জামায়াতের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল আজিজ, ছাত্রশিবির সাদুল্লাপুর দক্ষিণ শাখার সভাপতি মো. মাসুম আকন্দ এবং যুব বিভাগের সভাপতি এস.এম. সামিউল্লাহ সলিলসহ আরও অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতেই ছাত্রশিবির এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ইতিবাচক ও গঠনমূলক সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় ছাত্রশিবির।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.