নোটিশ :
গাইবান্ধার নবোচ্ছ্বাস শিল্পগোষ্ঠীর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৯৭৪
গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “নবোচ্ছ্বাস শিল্পীগোষ্ঠী” বাছাইকৃত শিল্পীদের নিয়ে “শিল্পী সমাবেশ -২৫” এর আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)” এর প্রকাশনা সম্পাদক মিনার উদ্দীন।
পরিচালক জুনায়েদ আকন্দ এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলী নুর – এর পরিচালনায় উক্ত প্রোগ্রাম সম্পন্ন হয়।
প্রধান মেহমান তার বক্তব্যে সমগ্র জেলায় সুস্থ সংস্কৃতির দাওয়াতের মাধ্যমে এই সমাজকে সুন্দর একটি সমাজে রুপান্তরের কথা ব্যক্ত করেন। পাশাপাশি সর্বপ্রথম নিজেদের পারিপার্শ্বিক বিষয় খেয়াল রেখে, গোষ্ঠীর সার্বিক উন্নয়ন করার বিষয়েও কথা বলেন তিনি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















