৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হাসনাতের ওপর হামলায় শিবিরের নিন্দা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৫৭
গাজীপুরে হাসনাতের ওপর হামলায় শিবিরের নিন্দা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

রবিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা আমাদের সহযাত্রী, তাদের ওপর হামলা মানে সরাসরি আমাদের ওপর হামলা। জুলাই অভ্যুত্থানের উত্তরসূরি হিসেবে আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

 

তিনি বলেন, “৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরোনো কিংবা নতুন কোনো ফ্যাসিস্ট শক্তিকেই ছাড় দেওয়া হবে না।”ছাত্রশিবির সভাপতি এ হামলার সঙ্গে জড়িতদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়—এটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর আঘাত।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গাজীপুরে হাসনাতের ওপর হামলায় শিবিরের নিন্দা

সময়: ০৭:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
গাজীপুরে হাসনাতের ওপর হামলায় শিবিরের নিন্দাগাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।   রবিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা আমাদের সহযাত্রী, তাদের ওপর হামলা মানে সরাসরি আমাদের ওপর হামলা। জুলাই অভ্যুত্থানের উত্তরসূরি হিসেবে আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।”   তিনি বলেন, “৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরোনো কিংবা নতুন কোনো ফ্যাসিস্ট শক্তিকেই ছাড় দেওয়া হবে না।”ছাত্রশিবির সভাপতি এ হামলার সঙ্গে জড়িতদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়—এটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর আঘাত।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.