৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই জিততে চান সালমান আলি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৪৬
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই জিততে চান সালমান আলি

ক্রিড়া প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ লক্ষ্য স্থির করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সালমান জানিয়েছেন, তার দল তিনটি ম্যাচেই জয়ের জন্য খেলবে।

 

রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুদল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।

 

বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

 

গত ৯ বছর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।’

 

পাকিস্তানের তরুণ দল নিয়ে বেশ আশাবাদী সালমান। পাক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই জিততে চান সালমান আলি

সময়: ১০:১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই জিততে চান সালমান আলিক্রিড়া প্রতিবেদন বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ লক্ষ্য স্থির করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সালমান জানিয়েছেন, তার দল তিনটি ম্যাচেই জয়ের জন্য খেলবে।   রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুদল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।   বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’   গত ৯ বছর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।’   পাকিস্তানের তরুণ দল নিয়ে বেশ আশাবাদী সালমান। পাক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.