৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ সমতা দিয়ে শেষ করলো বাংলাদেশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৫৩

 

ক্রিড়া প্রতিনিধি

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমতা দিয়ে শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

যদিও লাল-সবুজের প্রতিনিধিদের হাতে ছিল সিরিজ জয়ের সুযোগ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে হারায় সেই সুযোগ বিফলে গেছে বাংলার বাগিনীদের।

 

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

 

এর আগে প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ভেসেছে বৃষ্টিতে। ফলে শেষ ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ড্র করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের এই সিরিজে ৫ উইকেট ও ব্যাট হাতে ২৩ রান করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন স্বর্ণা আক্তার।

 

এ দিকে টি-টোয়েন্টি শেষে এবার শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও দহ্মিন আফ্রিকা ক্রিকেট দল। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ সমতা দিয়ে শেষ করলো বাংলাদেশ

সময়: ০৬:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  ক্রিড়া প্রতিনিধি   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমতা দিয়ে শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও লাল-সবুজের প্রতিনিধিদের হাতে ছিল সিরিজ জয়ের সুযোগ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে হারায় সেই সুযোগ বিফলে গেছে বাংলার বাগিনীদের।   শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।   এর আগে প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ভেসেছে বৃষ্টিতে। ফলে শেষ ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ড্র করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের এই সিরিজে ৫ উইকেট ও ব্যাট হাতে ২৩ রান করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন স্বর্ণা আক্তার।   এ দিকে টি-টোয়েন্টি শেষে এবার শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও দহ্মিন আফ্রিকা ক্রিকেট দল। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.