দীর্ঘ ১৬ বছর পর গাজীপুরে শিবিরের মুক্ত সমাবেশ
- সময়: ০২:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ৪৪

নূর মোহাম্মদ, গাজীপুর সদর প্রতিনিধি
প্রায় দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগরে মুক্তভাবে একটি কর্মী সমাবেশ করে জয়দেবপুর শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কারণে তারা কোনরকম সাংগঠনিক কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে পারেননি। যদি তারা মুক্তভাবে কোন সমাবেশ করার চেষ্টা করেছে সেই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালিয়েছে এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে তাদের কারাগারে পাঠিয়েছেন।
কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর তারা আবার মুক্তভাবে সমাবেশ করতে পারছে এছাড়াও শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা আদর্শের দাওয়াত এর মাধ্যমে সকল অপপ্রচার এর জবাব দেব।সমাবেশে শিবিরের নেতারা আরও বলেন, তারা দেশ থেকে পালায়নি কখনো তারা মেধার ভিত্তিতে দেশে ভূমিকা রাখবে এবং আগামীতে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















