৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৫৫
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি

রাজনৈতিক সংযোগ

সবার উপরে দেশ’ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সুচনা করেন জুলাই শহীদ আনাসের মা সানজিদা খান। এরপর দলটির আংশিক কমিটিও ঘোষণা করেন তিনি।

নতুন এ দলের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর মো. রাজিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ মিনারে বড় শোডাউনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ক্ষমতা ও ভোটের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চায় তার দল। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্থার শেষ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসানসহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অনেকেই।

জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করল নতুন এ রাজনৈতিক দল। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যেই এ দলের যাত্রা বলে জানান দলটির নেতারা।

গতকাল বৃহস্পতিবার বারিধারায় দলটির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, ‘‘সবার উপরে দেশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়েই নতুন এ দল যাত্রা শুরু করছে। এ সময়, একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে দলটির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, অবসরপ্রাপ্ত মেজর রাকিবুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি

সময়: ১১:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘বাংলাদেশ রিপাবলিক পার্টিরাজনৈতিক সংযোগ সবার উপরে দেশ’ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সুচনা করেন জুলাই শহীদ আনাসের মা সানজিদা খান। এরপর দলটির আংশিক কমিটিও ঘোষণা করেন তিনি। নতুন এ দলের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর মো. রাজিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ মিনারে বড় শোডাউনের কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ক্ষমতা ও ভোটের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চায় তার দল। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্থার শেষ করার আহ্বান জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসানসহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অনেকেই। জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করল নতুন এ রাজনৈতিক দল। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যেই এ দলের যাত্রা বলে জানান দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার বারিধারায় দলটির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, ‘‘সবার উপরে দেশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়েই নতুন এ দল যাত্রা শুরু করছে। এ সময়, একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন তিনি। অনুষ্ঠানে দলটির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, অবসরপ্রাপ্ত মেজর রাকিবুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.