নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: নাহিদ
- সময়: ০৭:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৪৪

জনসংযোগ প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার দায় বর্তমান নির্বাচন কমিশনের বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিভিন্ন কারণে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখতে পারছে না। তারা বর্তমান ইসির পুনর্গঠন চায়।
মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন থেকে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে এনসিপি ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ হবে।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের টানা বিক্ষোভের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















